২০১১ বিশ্বকাপ আয়োজনের জন্য শর্তসাপেক্ষে আনুষ্ঠানিক প্রস্তাব দিলো এশিয়া
এশিয়ান চারটি রাষ্ট্র ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশ একত্রে ২০১১ ক্রিকেট বিশ্বকাপ আয়োজনের জন্য বাছাই পর্বে শর্তসাপেক্ষে নিজেদের লিখিত প্রস্তাব ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)’র কাছে আনুষ্ঠনিকভাবে দিয়েছে।
ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশের পক্ষে পাকিস্তান ক্রিকেট বোর্ড পরিচালক সেলিম আলতাফের স্বাক্ষরিত একটি চিঠি আইসিসি’র কাছে পাঠানো হয়।
২০১১ সালের বিশ্বকাপ আয়োজক দেশের নাম দুবাইয়ে জুন মাসের সভায় ঠিক করা হবে। খবর বিভিন্ন বার্তাসংস্থার।
পিসিবি’র এক শীর্ষ কর্মকর্তা জানান, চিঠিতে রাষ্ট্রসমুহের পক্ষে পরিষ্কারভাবে বলা হয়েছে, বিশ্বকাপ আয়োজন সম্পর্কিত শর্ত এবং নিয়ম তারা মানবে না।
তিনি আরো জানান, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের কিছু অর্থনৈতিক নীতি মানতে তাদের আপত্তির কথাও তারা আইসিসি’কে চিঠির মাধ্যমে জানিয়েছেন।
