২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপের পূর্বে জার্মান পুলিশদের ঢেলে সাজানো হবে

বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষ্যে জার্মান পুলিশ বাহিনীর সাজগোজের ওপর বেশ কড়াকড়ি আরোপ করা হয়েছে যেমন তাদের নাকের রিং পড়া, অসামঞ্জস্যপূর্ণ চুলের স্টাইল করতে পারবে না।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2006, 07:20 PM

Updated : 26 Apr 2022, 03:20 PM

পুলিশকে তাদের ড্রেস কোড দেয়া হবে যা ফেব্র“য়ারি মাসে ঘোষণা দেয়া হবে এবং তা খেলা শেষ না হওয়া পর্য়ন্ত অব্যাহত থাকবে। এ বিশ্বকাপ খেলাকে নির্ঝঞ্ঝাটভাবে শেষ করার জন্য প্রায় ৩০.০০০ যাতায়াত পুলিশ ও কেন্দ্রীয় গোয়েন্দা কাজ করবে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

এমনকি ফ্যাশন সচেতন পুরুষ পুলিশদের ক্ষেত্রে তিন দিনের বেশি দাড়ি রাখা এবং কানে দুল পড়া নিষিদ্ধ। পুলিশের পোশাকের বাইরে শরীরে যে অংশটুকু দেখা যায় সেখানে কোন উল্কি আঁকা যাবেনা এবং প্রত্যেক পুলিশ চাইলে গলায় একটি চেইন বা হাতে একটি ব্রেসলেট পড়তে পারবেন।

মহিলা পুলিশরা বেশি মেকআপ ব্যবহার করতে পারবে না এবং বড় আকারের কানের দুল পড়তে পারবে না। 

জার্মানির আভ্যন্তরীন মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে, আমরা আমাদের বাহিনীর আচরণে আরো বেশি সুদৃঢ় অবস্থা দেখতে পাচ্ছি।

এক মুখপাত্র জানায় এই রাষ্ট্রীয় বাহিনীদের ইতোমধ্যে ড্রেস কোড দিয়ে দেয়া হয়েছে। এটা একবারে কাকতালীয় যে, এবছরের বিশ্বকাপে কেন্দ্রীয় পুলিশরা এসব নিয়মনীতি মেনে চলছে।