২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত-পাকিস্তান ২০১১ বিশ্বকাপ ক্রিকেটের যৌথ আয়োজক

ভারত ও পাকিস্তান অস্ট্রেলিয়াকে টপকে ২০১১ বিশ্বকাপ ক্রিকেটের যৌথ আয়োজক দেশ হিসেবে মনোনীত হয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2006, 07:01 PM

Updated : 26 Apr 2022, 03:20 PM

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্্রধান শাহরিয়ার খান শনিবার বলেছেন, ভারত--পাকিস্তান আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) আগামী ২১ জানুয়ারি যৌথ প্্রস্তাব পেশ করতে প্্রস্তুত।

শাহরিয়ার খান বাংলাদেশকেও আয়োজক দেশ হিসেবে রাখার ব্যাপারে আশা প্্রকাশ করে বলেন, ভারতীয় ক্রিকেট বোর্ড এক সাথে বিশ্বকাপ আয়োজন করতে সম্মত হয়েছে, এখন আমরা বাংলাদেশকেও আয়োজক হিসেবে অন্তর্ভুক্ত করতে চাচ্ছি। ভারতীয় বোর্ড সভাপতি শারদ পাওয়ারের সাথে সংবাদ সম্মেলনে অংশ গ্্রহনের আগেই  তিনি একথা বলেন।

এর আগে ১৯৮৭ ও ১৯৯৬ সালে পাকিস্তান ও ভারত যৌথভাবে বিশ্বকাপের আয়োজন করে।

শাহরিয়ার খান বৃহস্পতিবার করাচিতে অনুষ্ঠিত আইসিসির বৈঠকে ক্রিকেট অস্ট্রেলিয়ার সভাপতি বব মেরিম্যানের সাথে বিশ্বকাপ আয়োজন ইস্যুতে আলোচনা করেন।

তবে এ ব্যাপারে তিনি বিস্তারিত জানাতে অপারগতা প্্রকাশ করলেও সংশ্লিষ্ট সূএমতে, অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড সভাপতি বিভিন্ন বাণিজ্যিক সমস্যার অজুহাত দেখিয়ে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে আসেন।

সংশ্লিষ্টদের ধারনা, ভারতের আছে বিরাট স্পন্সর বাজার যা  অস্ট্রেলিয়ার নেই।