আর্সেনালে যোগ দিলেন টোগো’র স্ট্রাইকার আদেবায়র
আফ্রিকান কাপ বিজয়ী টোগো’র স্ট্রইকার ইমানুয়েল আদেবায়রের সাথে চুক্তি করেছে ইংলিশ ক্লাব আর্সেনাল।
ফ্রেঞ্চ ক্লাব মোনাকোর পক্ষে তিনি আর খেলতে চান না বলে তিনি ইংলিশ ক্লাবটিতে যোগ দিলেন। খবর বিভিন্ন বার্তাসংস্থার।
গার্নারস বস উইংগার বলেন, “তার বেশ কিছু গুণ রয়েছে যা আমাদের দলে নেই। তিনি লম্বা, দৌড়াতে পারেন ভাল এবং উন্মোক্ত স্থানে চমৎকার লাফ দিতে পারেন। তিনি কিছুটা কানুর মত খেলেন। তবে তিনি বিপক্ষ দলের ডিফেন্স চিড়ে আরও বেশি প্রবেশ করতে পারেন।
আফ্রিকা অঞ্চলের সর্বোচ্চ গোলদাতা হলেন ইমানুয়েল আদেবায়র। প্রায় তার একার উপর ভর করে টোগো জার্মানি অনুষ্ঠেয় বিশ্বকাপ ফুটবলের মূলপর্বে উঠে গেছে।
আদেবায়র বলেন, “এই দিনটি আমার জন্য খুবই সরণীয় দিন। আমি ইউরোপের সেরা ক্লাব আর্সেনালে যোগ দিয়েছি যে ক্লাবে বহু সেরা ফুটবলার খেলে।”
