২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অকল্যান্ড ওপেন শিরোপা জিতলেন জার্কো নিয়েমিনেন

ফিনল্যান্ডের টেনিস খেলোয়াড় জার্কো নিয়েমিনেন শনিবার ৬-২, ৬-২ সেটে অকল্যান্ড ওপেন টুর্নামেন্টে ক্রোয়েশিয়ান মারিও এনসিসকে পরাজিত করে শিরোপা জিতেছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2006, 12:02 PM

Updated : 26 Apr 2022, 03:20 PM

২১তম বাছাই এনসিসকে ম্যাচের আগে শিরোপা জয়ের ব্যাপারে ফেবারিট মনে করা হচ্ছিল। খবর বিভিন্ন বার্তাসংস্থার।

নিয়েমিনেন এর আগে চারটি ফাইনাল ম্যাচে উঠতে সমর্থ হলেও শিরোপা জয় করলেন এই প্রথমবার।