২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত সফরে ইংল্যান্ড টেস্ট দলে জোন্স ও উডাল অন্তর্ভূক্ত

ভারতের মাটিতে আসন্ন টেস্ট সিরিজ খেলার জন্য ইংল্যান্ড দলে ডাক পেয়েছেন ফাস্ট বোলার সিমন জোন্স এবং স্পিনার শন উডাল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2006, 08:32 PM

Updated : 26 Apr 2022, 03:20 PM

তবে টেস্ট দলে ইয়ান ব্ল্যাকওয়েলের বদলে জায়গা পেয়েছেন বিক্রম সোলাঙ্কি। খবর বিভিন্ন বার্তাসংস্থার।

মাইকেল ভন এবং স্পিনার অ্যাশলি জাইলস ইনজুরি সমস্যা কাটিয়ে দলে ফেরার জন্য প্রস্তুত। তবে তাদেরকে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

তিনটি টেস্ট ও সাতটি ওয়ান ডে ম্যাচ খেলার জন্য ইংল্যান্ড দল ১২ ফেব্র“য়ারি ভারত পৌঁছাবে।

এদিকে ইংল্যান্ড দলের কর্তৃপক্ষ এখনও নিশ্চিত হননি অলরাউন্ডার এন্ড্রু ফ্লিনটফ মুম্বাইয়ে ২১ মার্চ তৃতীয় টেস্ট খেলবেন কি না কারণ সেই সময় তার দ্বিতীয় সন্তান জন্ম গ্রহণ করবে।

টেস্ট দল ঃ

মাইকেল ভন (অধিনায়ক), ইয়ান বেল, পল কলিংউড, এন্ড্রু ফ্লিনটফ, অ্যাশলি জাইলস, স্টিফেন হার্মিসন, ম্যাথু হর্গাড, গ্যারেন্ট জোন্স, সিমন জোন্স, কেভিন পিটারসন, লিয়াম ফ্লাঙ্কিট, ম্যাথু প্রিয়র, এন্ড্রু স্ট্রাস, মারকাস ট্রেসকথিক, শন উডাল।

ওয়ান ডে দল ঃ

মাইকেল ভন (অধিনায়ক), কবীর আলি, জেমস অ্যান্ডারসন, ইয়ান বেল, ইয়ান ব্ল্যাকওয়েল, পল কলিংউড, এন্ড্রু ফ্লিনটফ, অ্যাশলি জাইলস, গ্যারেন্ট জোন্স, সিমন জোন্স, কেভিন পিটারসন, লিয়াম ফ্লাঙ্কিট, ম্যাথু প্রিয়র, এন্ড্রু স্ট্রাস, মারকাস ট্রেসকথিক।