২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেঞ্চুরি করার পর এখনও আমার কাজ শেষ হয়নি ঃ ইউনুস খান

পাকিস্তানি সহ-অধিনায়ক ইউনুস খান বলেছেন, ভারতের বিরুদ্ধে সেঞ্চুরি করার পর তার কাজ শেষ হয়ে যায়নি এবং তিনি চান প্রতিবেশি রাষ্ট্র দু’টির মধ্যেকার প্রথম টেস্টে পাকিস্তানের হাতে যেন ম্যাচের নিয়ন্ত্রণ থাকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2006, 07:20 PM

Updated : 26 Apr 2022, 03:20 PM

ম্যাচের প্রথম দিনে ১৪৭ রান করে অপরাজিত থাকা ইউনুস খান বলেন, “ব্যাটিং করার জন্য দিনটি ভাল ছিল এবং পারিপার্শ্বিক অবস্থাকে কাজে লাগিয়ে খেলতে পারার জন্য আমি খুশি। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে আমার রান খড়া যাওয়ার পর ভারতের বিরুদ্ধে রানে ফিরতে পেরে আমি খুশি। তবে আমার কাজ এখনো শেষ হয়নি।” খবর বিভিন্ন বার্তাসংস্থার।

তিনি আরও বলেন, “যতক্ষণ সম্ভব আমি ব্যাটিং করতে চাই যাতে করে আমরা ম্যাচ নিয়ন্ত্রণ করতে পারি। এটি কোন বিশেষ সেঞ্চুরি নয়। এটা আমার প্রথম কিংবা শেষ সেঞ্চুরি নয়। আমি জানি এই উইকেটে ব্যাটিং করা কিছুটা সহজ। তবে আমার লক্ষ্য হচ্ছে সময় সুযোগ পেলেই স্কোড়বোর্ড রান যোগ করা। টেস্টে আমরা ভাল অবস্থানে রয়েছি কারণ উদ্বোধনি দিনে আমরা উইকেট রক্ষা করতে সমর্থ হয়েছি।”

ইউনুস মনে করেন তৃতীয় ও চতুর্থ উইকেট জুটি গড়াই হচ্ছে মূল বিষয় এবং তিনি মনে করেন যদি পাকিস্তানিরা আরও কিছু বড় জুটি গড়তে পারে তাহলে শক্ত অবস্থানে পৌছে যাবে পাকিস্তান দল।