২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুলটনের সেঞ্চুরি সত্বেও লঙ্কানদের কাছে হেরে গেল ব্ল্যাক ক্যাপ্সরা

সফরকারী শ্রীলঙ্কা সিরিজের শেষ ওয়ান ডে ম্যাচে নিউজিল্যান্ডকে ২০ রানে পরাজিত করেছে। এর ফলে স্বাগতিক নিউজিল্যান্ড ৪ - ১ ব্যবধানে ওয়ান ডে সিরিজ জয় করে নিল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2006, 02:05 PM

Updated : 26 Apr 2022, 03:20 PM

কিউই ব্যাটসম্যান পিটার ফুলটনের দুর্দান্ত সেঞ্চুরি সত্বেও নিউজিল্যান্ড ম্যাচ জিততে ব্যর্থ হয়। খবর বিভিন্ন বার্তাসংস্থার।

ম্যাচের শুরুটা ভালই করে লঙ্কান ওপেনাররা। কিন্তু দলীয় ৪৯ রানের মাথায় দুই ওপেনারই প্যাভিলিয়ানে ফিরে যান।

এরপর ম্যাচের হাল ধরেন লঙ্কান উইকেটকিপার কুমার সাঙ্গাকারা এবং তিলেকারাতœা। তিনি ও তিলেকারাতœা দিলশান কিউই বোলারদের দৃঢ়তার সাথে মোকাবেলা করতে থাকেন এবং ১০ ওভারে তারা ৬৯ রান যোগ করেন। 

দলীয় ১২৯ রানের মাথায় দিলশান কিউই বোলার মার্টিনের বলে উইকেটকিপার ম্যাককুলামের হাতে ক্যাচ তুলে দেন। তিনি ৪৩ রান করে আউট হন।

এরপর সাঙ্গাকারার সাথে জুটি বাঁধেন লঙ্কান অধিনায়ক আতাপাত্তু। চতুর্থ উইকেট জুটিতে তারা ৪৯ রান যোগ করেন।

এ্যাস্টেলের বলে সাঙ্গাকারা আউট হওয়ার আগে ৫৮ রান করেন। মিডল--অর্ডার ব্যাটসম্যান মাহেলা জয়াবর্ধণে ৩০ রান করেন। তাকে প্যাভিলিয়ানে ফেরানোর মাধ্যমে মার্টিন এ ম্যাচে তিন উইকেট তুলে নেন।

লঙ্কান অধিনায়ক মারভান আতাপাত্তু ৪৭ তম ওভারে নিজের ৫৭তম হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। অবশ্য শেষ পর্যন্ত ব্ল্যাক ক্যাপ্সের ফাস্ট বোলার শেন বন্ডের বলে বোল্ড হয়ে যান।

জবাবে ব্ল্যাক ক্যাপ্সের ওপেনাররা শুরুতেই লঙ্কান অভিজ্ঞ ফাস্ট বোলার চামিন্দা ভাসের বোলিং তোপের মুখে পড়েন। শূন্য রানেই তিনি ফিরিয়ে দেন ব্ল্যাক ক্যাপ্স অধিনায়ক স্টিফেন ফ্লেমিংকে।অপর ওপেনার লু ভেনসেন্টকে ফিরিয়ে দেন অপর ফাস্ট বোলার রুচিরা পেরেরা। পেরেরার বলে ভেনসেন্ট ক্যাচ তুলে দেন কভারে দাড়ানো মুবারকের হাতে।

এরপর ফুলটন অনেকটা একাই কিউইদের পক্ষে লড়ে যান। লঙ্কান ফাস্ট বোলারদের তিনি দৃঢ়তার সাথে মোকাবেলা করতে থাকেন। তাকে যোগ্য সহায়তা করেন এ্যাস্টেল।

ফুলটন এবং এ্যাস্টেল তৃতীয় উইকেট জুটিতে ১০৮ রান যোগ করার পর লঙ্কান স্পিনার বানডারার বলে এ্যাস্টেল আই হয়ে যান। আউট হওয়ার আগে এ্যাস্টেল ৪৭ রান করেন।

হামিশ মার্শাল ৩৫ রান করার পর লঙ্কান পেসার পেরেরার বলে কট এন্ড বোল্ড হয়ে যান। ক্রিস . ২৮ রান করার পর ভাসের বলে আউট হয়ে যান এবং এর সাথে সাথে জয়ের স্বপ্নও এক ট্রকার থেমে যায় কিউইদের। এরপর লঙ্কান ফাস্ট বোলার চামিন্দা ভাস, রুচিরা পেরেরা এবং ফার্ন্ডাডো বাকি উইকেটগুলো তুলে নন।