২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাতার ওপেন শিরোপা অক্ষুন্ন রাখলেন ফেদেরার

বিশ্বের শীর্ষ টেনিস খেলোয়াড় রজার ফেদেরার কাতার ওপেন শিরোপা জয়ের মাধ্যমে ২০০৬ সালের প্রথম খেতাব জিতলেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2006, 11:56 AM

Updated : 26 Apr 2022, 03:20 PM

১৯ বছরের ফ্রেঞ্চ তরুণ টেনিস খেলোয়াড় গায়েল মনফ্লিসকে ৬-৩, ৭-৬ (৭-৫) সরাসরি সেটে পরাজিত করে শিরোপা জিতলেন ফেদেরার। খবর বিভিন্ন বার্তাসংস্থার।

২০০৫ সালের শেষ দিকে গোড়ালির ইনজুরিতে ভুগছিলেন সুইস তারকা ফেদেরার। এই শিরোপা জয়ের মাধ্যমে তিনি ক্যারিয়ারের ৩৪তম খেতাব জয় করলেন।