২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘানা থেকে বিশ্ব ভ্রমণে বের হচ্ছে বিশ্বকাপ ফুটবল ট্রফি

ঘানার কয়েক শত মানুষ শনিবার সারিবদ্ধভাবে অপেক্ষা করেছে বিশ্বকাপ ফুটবল ট্রফি দেখার জন্য। প্রথমবারের মত বিশ্বকাপ ফুটবল ট্রফি বিশ্ব ভ্রমণে বের হচ্ছে ঘানা থেকেই।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2006, 11:16 AM

Updated : 26 Apr 2022, 03:20 PM

ফুটবল পাগল পশ্চিম আফ্রিকার ভক্তরা যাদের জাতীয় দল প্রথমবারের মত জার্মানিতে অনুষ্ঠেয় বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে তারা স্বপ্নের ট্রফিটি দেখার জন্য রেডিও এবং টেলিভিশন কুইজ প্রতিযোগিতা জিতে টিকিট সংগ্রহ করে। খবর বিভিন্ন বার্তাসংস্থার।

ঘানার রাজধানি আক্রায় সংবাদ সম্মেলন করে ১৫ ইঞ্চি খাটি সোনার তৈরি ট্রফিটি কাঁচের বক্সে প্রদর্শণ করা হয়।

বিশ্বকাপ ফুটবল ইভেন্টের আগে বিশ্বকাপ ট্রফি বিশ্বের ২৮টি দেশের ৩১টি শহরে প্রদর্শন করা হবে। ভ্রমণ শেষ হবে ১০ এপ্রিল রোমে।