অনুর্ধ্ব ১৫ ক্রিকেটে আসাদুজ্জামানের টানা দ্বিতীয় সেঞ্চুরি
ঢাকা মহানগর অনুর্ধ্ব ১৫ ক্রিকেট টুর্নামেন্টে শনিবার আসাদুজ্জামানের টানা দ্বিতীয় সেঞ্চুরিতে ভর করে আরেকটি বড় জয় পেয়েছে নবীন সংঘ। নিজেদের মাঠে নবীন সংঘ ২৭৫ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ক্রিকেট কোচিং স্কুল ব্লুজকে (সিসিএস)।
প্রথম ব্যাট করে নবীন সংঘ ৪৮ দশমিক এক ওভারে সবকটি উইকেট হারিয়ে ৩৯৫ রানের পাহাড় গড়ে। আগের ম্যাচেও নবীন সংঘ গুলশান ইয়ুথ ক্লাবের বিরুদ্ধে সাত উইকেটে ৫০৩ রান করে।
দলের পক্ষে আসাদুজ্জহামান ৯৬ বলে দশটি চার ও ১৩চি ছক্কার সাহায্যে ১৬০ রান করেন। আসাদ আগের ম্যাচেও ১১৯ রান করেছিলেন। আগের ম্যাচের ডাবল সেঞ্চুরিয়ান হানিফ হোসেন ৪৩ বলে করেন ৭০ রান। এই দুই ব্যাটসম্যান তৃতীয় উইকেট জুটিতে ১৯০ রান যোগ করেন।
জবাবে সিসিএস ব্লুজ দল মাত্র ১২০ রানে অল আউট হয়ে যায়।
ইষ্ট অ্যান্ড ক্লাব মাঠে দিনের অপর খেলায় চাঁদপুর সিএ (১১০/৪) ছয় উইকেটে হারিয়েছে ওয়ারী ক্লাবকে (১০৯/১০)।
