২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেএফএ কাপ ফুটবলের চুড়ান্ত পর্বে নারায়ণগঞ্জ

জেএফএ কাপ অনুর্ধ্ব ১৬ ফুটবল টুর্নামেন্টের চুড়ান্ত পর্বে নাম লিখিয়েছে নারায়ণগঞ্জ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2006, 06:36 PM

Updated : 26 Apr 2022, 03:19 PM

চাঁদপুর স্টেডিয়ামে শনিবার মোহাম্মদ সোহেলের অনবদ্য হ্যাটট্রিকের সুবাদে বরিশালকে ৩ - ০ গোলে হারিয়ে আঞ্চলিক চ্যাম্পিয়ন হয়ে চুড়ান্ত পর্বে উন্নীত হয় নারায়ণগঞ্জ।

বিজয়ী দলের সোহেল ৩০, ৩৫ এবং ৭৮ মিনিটে তিন গোল করেন।

এর আগে গাইবান্ধা, রাঙ্গামাটি, সাতক্ষীরা, টাঙ্গাইল, কুড়িগ্রাম, ঢাকা এবং বাগেরহাট আঞ্চলিক চ্যাম্পিয়ন হয়ে চুড়ান্ত পর্বে খেলা নিশ্চিত করে।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ২১ জানুয়ারি থেকে টুর্নামেন্টের চুড়ান্ত পর্বের খেলা শুরু হবে।