অস্ট্রেলিয়ান হার্ডকোট শিরোপা জিতলেন সাফারোভা
চেক টিনেজার লুসিস সাফারোভা অস্ট্রেলিয়ান হার্ডকোট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ইটালিয়ান প্রতিদ্বন্দ্বী ফ্লাভিয়া পেনেটাকে ৬-৩, ৬-৪ সেটে পরাজিত করে শিরোপা জিতেছেন।
১৮ বছর বয়সি সাফারোভা তৃতীয়বারের মত ডব্লিউটিএ খেতাব জিতলেন যার মধ্যে দু’টিই হার্ডকোটে। খবর বিভিন্ন বার্তাসংস্থার।
পেনেটা সেমি-ফাইনাল ম্যাচে সাবেক এক নম্বর টেনিস খেলোয়াড় মার্টিনা হিঙ্গিসকে পরাজিত করে ফাইনালে উঠলেও সাফারোভার গতির কাছে পরাজিত হন তিনি।
