২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অসি দলে ডাক পেয়েছেন ফাস্ট বোলার ডোরে

ফাস্ট বোলার ব্রেট ডোরে আসন্ন ত্রিদেশীয় ওয়ান ডে সিরিজ খেলার জন্য অস্ট্রেলিয়ার ১৪-সদস্যের দলে ডাক পেয়েছেন। ত্রিদেশীয় সিরিজের অপর দু’টি দল হল দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2006, 11:24 AM

Updated : 26 Apr 2022, 03:20 PM

২৮ বছর বয়সি ডোরে এই মৌসুমে শিফিল্ড শিল্ড প্রতিযোগিতায় ২৩ দশমিক ২৬ গড়ে সর্বোচ্চ ২৬টি উইকেট তুলে নিয়েছেন এবং স্থানীয় পাঁচটি ওয়ান ডে ম্যাচে সাতটি উইকেট পেয়েছেন।

অসি দল : রিকি পন্টিং (অধিনায়ক), এডাম গিলক্রিস্ট, নার্থান ব্রেকিন, স্টুয়াট ক্লার্ক, মাইকেল ক্লার্ক, ব্রেট ডোরে, ব্রেড হগ, জেমস হোপ্স, মাইকেল হাসি, সিমন কার্টিজ, ব্রেট লি, ডেমিয়েন মার্টিন, গ্লেন ম্যাকগ্রা, এন্ড্রু সাইমন্ড।