২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও মাঠে নামছেন না ফ্লেমিং

প্রথমবারের মত সন্তানের বাবা হওয়ার কারণে শ্রীলঙ্কার বিরুদ্ধে চলতি একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে অংশগ্রহণ করা থেকে বিরত থাকা নিউজিল্যান্ডের অধিনায়ক স্টিফেন ফ্লেমিং মঙ্গলবারের দ্বিতীয় একদিনের ম্যাচেও দলের পক্ষে মাঠে নামবেন না।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2006, 09:43 AM

Updated : 26 Apr 2022, 03:18 PM

বৃহস্পতিবার সন্তানের বাবা হওয়া ফ্লেমিং প্রথম ম্যাচে না খেলার কারণে বামহাতি স্পিনার ড্যানিয়েল ভেট্টোরি নিউজিল্যান্ড ক্রিকেট দলের নেতৃত্ব দেন। তিনি মঙ্গলবারের দ্বিতীয় একদিনের ম্যাচে অপরিবর্তিত নিউজিল্যান্ড দলের নেতৃত্ব দেবেন।

পরিবারের সাথে থাকতে ফ্লেমিং আরও সময় চেয়েছেন এবং ওয়েলিংটনে শুক্রবারের সিরিজের তৃতীয় একদিনের ম্যাচে আগে তিনি নিউজিল্যান্ড দলের সাথে যোগ দেবেন না বলে নিউজিল্যান্ডের কোচ জন ব্র্যাসওয়েল নিশ্চিত করেছেন।

কুইন্সটাউনে শনিবার অনুষ্ঠিত প্রথম একদিনের ম্যাচে নিউজিল্যান্ড সাত উইকেটে শ্রীলঙ্কাকে হারায়।

নবাগত জেমি হাউ ও পিটার ফুল্টনের অর্ধশতকের উপর ভর করে স্বাগতিক দল নিরাপদে শ্রীলঙ্কার বেঁধে দেয়া ১৬৪ রানের লক্ষ্য অতিক্রম করে।

অভিষেক ম্যাচে হাউ ৫৮ এবং একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে নিউজিল্যান্ডের পক্ষে দ্বিতীয়বারের মত খেলতে নামা ফুল্টন অপরাজিত ৭০ রান করেন।