আম্পায়ারের সিদ্ধান্তের বিরোধিতার অভিযোগ ব্রেট লী’র বিরুদ্ধে
সিডনিতে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যেকার চলমান টেস্টে আম্পায়ার আলিম দার, বিলি বোডেন এবং থার্ড আম্পায়ার বব পেরী অসি বোলার ব্রেট লী’র বিরুদ্ধে আম্পায়ারের সিদ্ধান্তের বিরোধিতা করার অভিযোগ এনেছেন।
লী’র বিরুদ্ধে এক ধারার এক দশমিক তিন অনুচ্ছেদ অনুযায়ি আম্পায়ারের সিদ্ধান্তের বিরোধিতা করার অভিযোগ আনা হয়েছে।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলমান টেস্টের ২৭তম ওভারে আম্পায়ারের সিদ্ধান্তের বিরোধিতা করেন তিনি।
দ্বিতীয় দিনের খেলা শেষে আইসিসি ম্যাচ রেফারি ক্রিস ব্রড, বিলি বোডেন, আলিম দার, বব পেরী এবং চতুর্থ আম্পায়ার রডনি টুকারের সামনে উপস্থিত হবেন ব্রেট লী। শুনানিতে উপস্থিত থাকবেন অসি অধিনায়ক রিকি পন্টিং এবং দলের ম্যানেজার স্টিভ বার্নাড।
