ওয়াটসন ওয়াটার চ্যাম্পিয়ন চ্যালেঞ্জ ট্রফির প্রথম ম্যাচে মুখোমুখি সানিয়া ও ভেনাস
বুধবার থেকে হংকংয়ে অনুষ্ঠেয় ওয়াটসন ওয়াটার চ্যাম্পিয়ন চ্যালেঞ্জ ২০০৬ টুর্নামেন্টে সানিয়া মির্জা প্রথম একক ম্যাচে মুখোমুখি হবেন তিনবার উইম্বলডন চ্যাম্পিয়ন ভেনাস উইলিয়ামসের।
টুর্নামেন্টে অংশগ্রহণকারী আটজন মহিলা খেলোয়াড় হলেন - উইম্বলডন চ্যাম্পিয়ন ভেনাস উইলিয়ামস, অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামস, ইউএস ওপেন চ্যাম্পিয়ন কিম ক্লিস্টারস, বিশ্বের এক নম্বর মহিলা খেলোয়াড় লিন্ডসে ডেভেনপোর্ট, হায়দ্রাবাদ ওপেন চ্যাম্পিয়ন সানিয়া মির্জা, জাপান ওপেন চ্যাম্পিয়ন নিকোলি ভাইডিসোভা, চায়না ন্যাশনাল গেমস চ্যাম্পিয়ন জিহ্যাং জি এবং ফেড কাপ চ্যাম্পিয়ন এলিনা ডিম্যানটিয়েভা। খবর বিভিন্ন বার্তাসংস্থার।
দ্বৈত ম্যাচে সানিয়া জুটি বাঁধবেন দ্বিতীয় বাছাই কিম ক্লিস্টারের সাথে।
