২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এ্যাস্টেলের দৃঢ়তায় শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ জিতলো নিউজিল্যান্ড

জাডি স্টেডিয়ামে সফরের তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কান ব্যাটসম্যান উপল থারাঙ্গার সেঞ্চুরি সত্বেও শ্রীলঙ্কাকে পাঁচ উইকেটে হারালো স্বাগতিক নিউজিল্যান্ড। এর ফলে পাঁচ ম্যাচের ওয়ান ডে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল ব্ল্যাক ক্যাপসরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2006, 03:23 PM

Updated : 26 Apr 2022, 03:19 PM

দিনের শুরুতে শ্রীলঙ্কা সাত উইকেটে ২৫৫ রান সংগ্রহ করে। জবাবে কিউই ব্যাটসম্যান এ্যাস্টেল ৯০ রানে অপরাজিত থেকে দলকে জয় এনে দেন। তবে আম্পায়ার ‘নো’ বল ডাকার কারণে আউট হওয়া থেকে তিনি দু-দু’বার রক্ষা পান।

শ্রীলঙ্কান ব্যাটসম্যানরা কিউ’দের প্রতি ২৫৬ রানের লক্ষ্য মাত্রা ছুঁড়ে দিলে লংঙ্কান বোলার চামিনদা ভাস দারুনভাবে বোলিং শুরু করেন। কিন্তু প্রয়োজনীয় সহায়তা দিতে ব্যর্থ হন মারুফ।

নিউজিল্যান্ডের উদ্বোধনী জুটি মাত্র আট ওভারে ৫০ রান যোগ করে। তবে উভয় ওপেনারই দ্রুত প্যাভিলিয়ানে ফিরে যান। সুপার-সাব হিসেবে মাঠে নামেন এ্যাস্টেল। পিটার ফুলটনকে সাথে নিয়ে তিনি রানের চাকা সচল রাখার চেষ্টা করেন।

ফুলটন ব্যক্তিগত ৩২ রানের মাথায় দিলশানের বলে জয়সুরিয়ার হাতে ধরা পড়েন। এ সময় বৃষ্টির জন্য খেলা কিছুটা বিঘিœত হয়।

ম্যাচ শুরু হওয়ার পর লংঙ্কান স্পিনার মুত্তিয়া মুরালিধরণ হামিশ মার্শাল কে এবং মারুফ স্কট স্টাইরাসকে ফিরিয়ে দেন । তবে কিউইদের জন্য তখন জয়ের বিষয়টি সময়ের ব্যাপার হয়ে দাড়িয়েছিল।

দিনের শুরুতে টস জিতে ভেট্টরি লংঙ্কানদের ব্যাটিং করতে পাঠান।

লংঙ্কান শিবিরে প্রথম আঘাত হানেন শেন বন্ড। লংঙ্কান ওপেনার গুনাবর্ধণেকে তিনি ফিরিয়ে দেন। ব্যাটিং করতে নেমে লংঙ্কান উইকেটকিপার সাঙ্গাকারা বেশ ভালই খেলছিলেন। কিন্তু ব্যক্তিগত ৩৬ রানের মাথায় রান আউট হয়ে যান তিনি। মাইলস ফিরিয়ে দেন অভিজ্ঞ লংঙ্কান মিডেল অর্ডার ব্যাটসম্যান জয়বর্ধণেকে।

লংঙ্কান দলপতি আতাপাত্তু ৫২ রানের একটি অনবদ্য ইনিংস খেলে এ্যাস্টেলের ছোঁড়া বলে রান আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান।