স্কোয়াশ লিগের শীর্ষস্থান ধরে রেখেছে বসুন্ধরা
ফেডারেশন স্কোয়াশ লিগের শীর্ষস্থান ধরে রেখেছে বসুন্ধরা গ্রুপ। গুলশান ক্লাবে বুধবার বসুন্ধরা গ্র“প ৮-১ এর বড় ব্যবধানে হারিয়েছে অ্যাকুয়া পেইন্টসকে।
পাঁচ ম্যাচে বসুন্ধরার সংগ্রহ ৩১ পয়েন্ট। অন্যদিকে অ্যাকুয়া পেইন্টস এখনও কোন পয়েন্ট সংগ্রহ করতে পারেনি।
বুধবার বসুন্ধরার স্বপন পারভেজ এবং রাজু অ্যাকুয়া পেইন্টসের যথাক্রমে দেলোয়ার ও জগদীশ চৌহানকে সরাসরি ৩-০ সেটে পরাজিত করেন। এছাড়া বিজয়ী দলের দুলাল ২-১ সেটে হারিয়েছেন অ্যাকুয়া পেইন্টসের এরশাদকে।
