২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম বিভাগ ক্রিকেট লিগের ফলাফল

প্রথম বিভাগ ক্রিকেট লিগে বুধবার জয় পেয়েছে রূপালী ব্যাংক এবং আজাদ স্পোর্টিং ক্লাব।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2006, 08:14 PM

Updated : 26 Apr 2022, 03:19 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মাঠে রূপালী ব্যাংক তিন উইকেটে হারিয়েছে ক্রিকেট কোচিং স্কুলকে (সিসিএস)। প্রথম ব্যাট করে সিসিএস ১৫৮ রানে অলআউট হয়। দলের পক্ষে সর্বোচ্চ ৫৫ রান করেন প্রশান্ত দাশ। জবাবে রূপালী ব্যাংক সাত উইকেট খুইয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। বিজয়ী দলের শাহেদুর রহমান ৫৫ রান করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় মাঠে অপর খেলায় আজাদ স্পোর্টিং ক্লাব চার উইকেটে হারায় কাঁঠালবাগানকে। কাঁঠালবাগান প্রথম ব্যাট করে ১২৬ রানে অলআউট হয়। জবাবে আজাদ ম্পোর্টিং ছয় উইকেটে ১৩০ রান করে জয় তুলে নেয়।