২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অসি ও প্রোটিয়াসদের মধ্যেকার সিডনি টেস্টের চতুর্থ দিনের খেলা বৃষ্টির কারণে বিঘ্নিত

সিডনিতে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যেকার তৃতীয় টেস্টের চতুর্থ দিনে বৃষ্টিবিঘিœত আবহাওয়ার কারণে ম্যাচ শুরু হতে দেরি হচ্ছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2006, 08:53 AM

Updated : 26 Apr 2022, 03:19 PM

গুড়ি গুড়ি বৃষ্টি পড়লেও আকাশের কোথাও কোথাও সূর্য উকি দিচ্ছে।

তৃতীয় দিন শেষে দক্ষিণ আফ্রিকা এবি ডি ভিলিয়ারের উইকেটটি হারিয়েছে এবং প্রোটিয়াসরা এখন ৯৬ রানে এগিয়ে রয়েছে।

বড় স্কোর গড়তে এখন প্রোটিয়াসদের চতুর্থ দিন জুড়ে ব্যাটিং করা প্রয়োজন। অপর দিকে অস্ট্রেলিয়ার প্রয়োজন যত তাড়াতাড়ি সম্ভব প্রোটিয়াসদের নয়টি উইকেটের পতন ঘটানো।

ইতোমধ্যে অস্ট্রেলিয়া ১-০ ব্যবধানে টেস্ট সিরিজে এগিয়ে রয়েছে।