উইলিয়ামস ভগ্নি জুটিকে পরাজিত করলেন সানিয়া-ক্লিস্টারস জুটি
সানিয়া মির্জা ও কিম ক্লিস্টারস জুটি ওয়াটসন্স ওয়াটার চ্যালেঞ্জ ট্রফি ইভেন্টে উইলিয়ামস ভগ্নি জুটিকে রোমাঞ্চকর ম্যাচে পরাজিত করে নতুন বছর জয় দিয়ে শুরু করলেন।
সানিয়া ও ক্লিস্টারস ৮-৭ (৭/২) সেটে মার্কিন প্রতিদ্বন্দ্বী সেরেনা ও ভেনাস উইলিয়ামস জুটিকে পরাজিত করেন। খবর বিভিন্ন বার্তাসংস্থার।
তিনজন বর্তমান গ্রান্ড স্ল্যাম চ্যাম্পিয়নসহ মোট আটজন মহিলা হেভিওয়েট প্রতিদ্বন্দ্বী খেলোয়াড় অংশ নিচ্ছে মেয়েদের এই টুর্নামেন্টে।
তিন মাস পিঠের ইনজুরির জন্য কোর্টের বাইরে থাকার পর এ ম্যাচের মাধ্যমে মাঠে নামলেন সানিয়া। বৃহস্পতিবার সানিয়া একক ম্যাচে ভেনাস উইলিয়ামসের মুখোমুখি হবেন।
পরবর্তী ম্যাচে লিন্ডসে ডেভেনডেপার্ট/নিকোলি ভাইডিসোভা এবং এলিনা ডেমেনটিয়েভা/জেং জি’র মধ্যেকার ম্যাচ বিজয়ীর মুখোমুখি হবেন সানিয়া ও ক্লিস্টারস জুটি।
