২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম বিভাগ হ্যান্ডবলের সুপার ফোরে ভ্রাতৃত্ব ও মেনজিসের দ্বিতীয় জয়

প্রথম বিভাগ হ্যান্ডবল লিগের সুপার ফোরে বৃহস্পতিবার দ্বিতীয় জয় পেয়েছে ভ্রাতৃত্ব সমাজ কল্যাণ সংঘ এবং মেনজিস ক্রীড়া চক্র।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2006, 05:40 PM

Updated : 26 Apr 2022, 03:19 PM

হ্যান্ডবল মাঠে অনুষ্ঠিত প্রথম খেলায় মেনজিস ২১--৬ গোলে হারায় মনসুর স্পোর্টিং ক্লাবকে। বিজয়ী দল প্রথমার্ধে ১২--২ গোলে এগিয়ে ছিল। মেনজিসের আসাদ আট ও হারুন তিন গোল করেন। মনসুর স্পোর্টিংয়ের পক্ষে রবিউল চার গোল করেন।

দিনের অপর খেলায় ভ্রাতৃত্ব সমাজ কল্যাণ সংঘ ২৭--১০ গোলে হারিয়েছে প্রাইম স্পোর্টিং ক্লাবকে। বিজয়ী দলের মামুন ও ফারুক ছয়টি করে গোল করেন।