ভারতীয় প্রধানমন্ত্রীকে খেলা দেখার আমন্ত্রণ জানাবে পাকিস্তান
ভারতীয় ক্রিকেট দল দেড় মাসের সফরে পাকিস্তান পৌঁছানোর পর সে দেশের সরকার জানিয়েছে, ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিংকে ক্রিকেট ম্যাচ দেখার আমন্ত্রণ জানাবে হবে।
মনমোহন সিংয়ের আগমনের সম্ভাবনা নিয়ে মূলত মিডিয়াগুলো জল্পনাকল্পনা চালিয়ে যাচ্ছে। শেষবার পাকিস্তান দলের ভারত সফরের সময় পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মোশাররফ খেলা দেখতে ভারতে গিয়েছিলেন। সেই সূত্র ধরেই মিডিয়াগুলো এ অনুমান করছে। খবর বিভিন্ন বার্তাসংস্থার।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রনালয়ের মুখপাত্র তাসনিম আসলাম বলেন, ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিং যদি খেলা দেখার ইচ্ছা পোষণ করেন তাহলে ইসলামাবাদ তাকে আমন্ত্রণ জানাবে।
ভারতীয় দল ৪৫ দিনের সফরে পাকিস্তানে এসেছে। তারা তিনটি টেস্ট এবং পাঁচটি ওয়ান ডে ম্যাচ খেলবে।
