চ্যাম্পিয়ন্স চ্যালেঞ্জে সানিয়াকে পরাজিত করলেন ভেনাস
হংকংয়ে ওয়াটসন ওয়াটার চ্যাম্পিয়ন্স চ্যালেঞ্জ টেনিসে উইম্বলডন চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্রের ভেনাস উইলিয়ামস ৬-৩, ৬-৩ সেটে ভারতীয় সানিয়া মির্জাকে পরাজিত করে সেমিফাইনালে উঠেছেন।
ম্যাচের শুরুটা ভেনাসের ভাল হয়নি। তবে ১০ মিনিট ইনজুরি সময় কাটিয়ে কোর্টে ফেরার পর সম্পূর্ণ ভিন্নমাত্রায় দর্শকরা তাকে খুজে পায়। খবর বিভিন্ন বার্তাসংস্থার।
সেমিফাইনালে ভেনাস উইলিয়ামস মুখোমুখি হবেন স্বদেশী লিন্ডসে ডেভেনপোর্টের।
