২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইসিসি বিরূপ মন্তব্যের অভিযোগ থেকে অব্যাহতি দিল প্রোটিয়াস কোচ আর্থারকে

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) দক্ষিণ আফ্রিকান কোচ মিকি আর্থারকে সংবাদ সম্মেলনে বিরূপ মন্তব্যের অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2006, 10:45 AM

Updated : 26 Apr 2022, 03:19 PM

আর্থার বুধবার সংবাদ সম্মেলনে বলেছিলেন, আম্পায়ার প্রোটিয়াস বোলারদের বহু এলবিডব্লিউ এর আবেদন নাকচ করে দিয়েছেন। খবর বিভিন্ন বার্তাসংস্থার।

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের কঠোর নিয়ম রয়েছে, প্রকাশে আম্পায়ারের সিদ্ধান্তের বিরোধিতা করা যাবে না।

তবে আইসিসি ম্যাচ রেফারি ক্রিস ব্রড জানান, আর্থার আম্পায়ারের সিদ্ধান্তের ব্যাপারে শুধু নিজের হতাশা ব্যক্ত করেছেন।