২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পন্টিং-হেইডেন জুটি অপ্রত্যাশিত জয় এনে দিল অস্ট্রেলিয়াকে

অসি অধিনায়ক রিকি পন্টিং নিজের শততম টেস্টের উভয় ইনিংসে সেঞ্চুরি করার পাশাপাশি দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিডনি টেস্টের পঞ্চম দিনে জয় তুলে নিয়ে সরণীয় করে রাখলেন। অস্ট্রেলিয়া ২-০ ব্যবধানে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ জয় করে নিল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2006, 01:01 PM

Updated : 26 Apr 2022, 03:19 PM

পন্টিং ১৪৩ রানে অপরাজিত ছিলেন। ম্যাথু হেডেন ৯০ রান করেন। দক্ষিণ আফ্রিকা ছয় উইকেটে  ১৯৪ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করার পর পন্টিং ও হেডেনের ১৮২ রানের জুটি অস্ট্রেলিয়াকে টেস্ট জয়ের দ্বার প্রান্তে নিয়ে যায়। খবর বিভিন্ন বার্তাসংস্থার।

প্রোটিয়াস অধিনায়ক গ্রায়েম স্মিথ ২৮৭ রানের চ্যালেঞ্জিং স্কোর ছুড়ে দিলেও অসি দুই ওপেনিং ব্যাটসম্যান দলের রানের চাকা সচল রাখেন। চা বিরতির আগে অস্ট্রেলিয়ার স্কোর ছিল এক উইকেটে ১৮২ রান। জয়ের জন্য তাদের প্রয়োজন ছিল ১০৫ রান।

১-০ ব্যবধানে পিছিয়ে থাকার পরও প্রোটিয়াসরা স্বপ্ন দেখছিল সিডনি টেস্টের পঞ্চম দিনে স্কোরে যতটা সম্ভব রান যোগ করা এবং অসিদের সামনে চ্যালেঞ্জিং টার্গেট ছুড়ে দেওয়া। তবে কাজটি তারা ভালভাবেই করেছিল। পঞ্চম দিন সকালে ২০ ওভারে প্রোটিয়াস ব্যাটসম্যানরা ১০০ রান যোগ করে। জ্যাক ক্যালিস ৫০ রান করে।

জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমেই হোচট খায় অস্ট্রেলিয়া। অসি ওপেনার জাস্টিন ল্যাঙ্গার ২০ রান করার পর তাকে প্যাভিলিয়ানে ফেরান ল্যাঙ্গাভেল্ট যা প্রোটিয়াসদের টেস্ট জয়ের আশা দেখাতে শুরু করেছিল।

তবে তাদের আশা ভেঙ্গে চুর্নবিচুর্ন করে দেয় পন্টিং-হেডেন জুটি। রিকি পন্টিং ১৫৯ বল মোকাবেলা করে ১৪৩ রান করে অপরাজিত ছিলেন। অসি ওপেনার ম্যাথু হেডেন ১৩৪ বল খেলে ৯০ রান করার পর স্পিনার বুটার বলে স্মিথের হাতে ধরা পড়েন।