২০০৭ সালে ‘এশিয়া কাপ’ পাকিস্তানে
ছয়-জাতি ক্রিকেট টুর্নামেন্ট ‘এশিয়া কাপ’ আগামী বছরের সেপ্টেম্বর মাসে পাকিস্তানে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল(এসিসি)।
টুর্নামেন্টটি আগামী মাসে আয়োজন হওয়ার কথা থাকলেও ভারতের বিরোধিতার কারণে তা স্থগিত মুলতবি করা হয়। ভারতীয় ক্রিকেট দল এ সময় পাকিস্তান ও ইংল্যান্ডের বিরুদ্ধে দু’টি গুরুত্বপূর্ণ সিরিজ খেলবে যার ফলে ক্রিকেটাররা প্ররিশ্রান্ত হয়ে পড়বে বলে তারা মনে করেন।
শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত এবং ওমান এশিয়া কাপ টুর্নামেন্টে অংশ নিবে। খবর বিভিন্ন বার্তাসংস্থার।
এসিসি’র প্রেসিডেন্ট ভারতের শারদ পাওয়ার বলেন, পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাথে আলোচনা করে পড়ে সময়সূচী ও ভেন্যু ঘোষণা করা হবে।
