বেক্সিমকো-পল্লীমা ব্যাডমিন্টনের ফাইনালে পরশের মুখোমুখি হান্নান
বেক্সিমকো-পল্লীমা ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরুষ এককের ফাইনালে পরশ ও হান্নান শনিবার একে অপরের মুখোমুখি হবেন।
পল্লীমা সংসদ ভেন্যুতে শনিবারের ফাইনালে উঠার আগে সেমিফাইনালে পরশ ২-০ সেটে সাফুদ্দিন ও হান্নান ২-১ সেট ব্যবধানে পলাশকে পরাজিত করেন।
একই ভেন্যুতে মিশ্র দ্বৈতের ফাইনালে কণিকা-সুমন জুটি দুলালি--মাহবুব জুটির মুখোমুখি হবেন।
