২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় বিভাগ ফুটবলে জয় পেয়েছে প্রান্তিক, যাত্রাবাড়ী

দ্বিতীয় বিভাগ ফুটবল লিগে প্রান্তিক ক্রীড়া চক্র ও যাত্রাবাড়ী ক্রীড়া চক্র শুক্রবার তাদের নিজ নিজ খেলায় জয়লাভ করেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2006, 07:04 PM

Updated : 26 Apr 2022, 03:19 PM

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা স্টেডিয়ামে শুক্রবার অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় প্রান্তিক ১-০ গোল ব্যবধানে সানরাইজ স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে।

প্রান্তিকের পক্ষে কামাল খেলার ৫৮টি মিনিটের মাথায় দলের পক্ষে ম্যাচের একমাত্র গোলটি করেন।

একই মাঠে অনুষ্ঠিত দিনের অপর খেলায় যাত্রাবাড়ী ১-০ গোল ব্যবধানে পিডব্লিউডি স্পোর্টিং ক্লাবকে পরাজিত করেছে।

বিজয়ী দলের পক্ষে ডালিম খেলার ৬০ মিনিটের সময় মূল্যবান গোলটি করেন।