এক বছরের জন্য ধোলাইপাড় হাইস্কুল ফুটবল থেকে নিষিদ্ধ
প্রান কোলা স্কুল ফুটবলে ধোলাইপাড় হাইস্কুলকে পরাজিত করে রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ জয় পেয়েছে।
এদিকে অবৈধ তিনি খেলোয়াড়কে খেলোনোর দায়ে ধোলাইপাড়কে এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে।
ধোলাইপাড় অবৈধ তিনজন খেলোয়াড়কে মাঠে নামিয়েছে, রেসিডেন্সিয়াল মডেলের এমন অভিযোগের পর টুর্নামেন্ট কমিটি তদন্ত করে ঘটনার সত্যতা খুঁজে পায়। অভিযোগ প্রমানিত হওয়ায় ধোলাইপাড়কে বাংলাদেশে ফুটবল ফেডারেশনের যাবতীয় খেলা থেকে আগামী এক বছরের জন্য বহিস্কার করা হয়।
এদিকে ধোলাইপাড়কে হারিয়ে রেসিডেন্সিয়াল মডেল ফাইনালে উঠেছে।
