২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়ান টেনিসের বালক এবং বালিকা উভয় এককে ভারত চ্যাম্পিয়ন

ভারতের সিতারাম সুদানওয়া ৬-২, ৬-৩ গেমে নিজ দেশের অথোর মানসিংকে পরাজিত করে এশিয়ান অনুর্ধ্ব ১৪ টেনিস প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2005, 06:30 PM

Updated : 26 Apr 2022, 06:09 PM

শুক্রবার জাতীয় টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত খেলায় তিনি এ জয় পান।

এর আগে সেমিফাইনালে সিতারাম ইন্দোনেশিয়ার হুতারুক ফ্রলিনকে ৬-৪, ২-৬, ৬-৪ সেটে এবং মানসিং ৬-১, ৬-২ সেটে ফিলিপাইনের আকিও সাইকে পরাজিত করেন।

বালিকা এককে ভারতের নাইক আদিনয়া ৬-১, ৬-২ সেটে ইসদিরো গ্রেসকে পরাজিত করে চ্যাম্পিয়ন হন।

এছাড়া বালিকা দ্বৈতে ইন্দোনেশিয়ার ইসরিদো গ্রেস সারি ও ফ্রেদরিকা নাদিয়া জুটি ৬-১, ৬Í-২ গেমে বাংলাদেশের ভণবা ও ভারতের আদনিয়া নাইক জুটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হন।

বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব কুতুবউদ্দিন আহমেদ। বাংলাদেশ টেনিস ফেডারেশনের সভাপতি ড. তৌফিক এম সেরাজ, সাধারণ সম্পাদক জনাব ছানাউল হকসহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন।