২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যান ইউ ছাড়ছেন রয় কিন

ম্যানচেস্টার ইউনাইটেড-এর মিডফিল্ডার রয় কিন জানিয়েছেন, তিনি আর ওল্ড ট্রাফোডে থাকতে চান না এবং পরবর্তী বছরে নতুন কোন ক্লাবে যোগ দিতে চান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2005, 12:53 PM

Updated : 26 Apr 2022, 06:09 PM

ম্যান ইউ-এর নিজস্ব টিভি চ্যানেলে সরাসরি টেলিফোনে আইরিশ মিডফিল্ডার কিন তার এ সিদ্ধান্তের কথা জানান।

৩৪ বছর বয়সী কিন বলেন, আমি আরও এক বা দুই বছর খেলতে চাই। কিন্তু আমি মনে করি ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য নয়। সবার জন্যই একটা সময় আসে যখন তাকে সরে দাড়াতে হয়। আমি অন্য কোথাও খেলার জন্য প্রস্তুত। ওল্ড ট্রাফোডে ফিরে ইংলিশ এ ক্লাবে খেলতে চাই না।

কিনের সাথে ম্যান ইউ-এর সাথে এ আইরিশ মিডফিল্ডারের চুক্তি গ্রীষ্মে শেষ হয়ে যাবে। এদিকে শোনা যাচ্ছে কিনকে এবার দেখা যেতে পারে ফুটবল খেলোয়ার হিসেবে নয় ফুটবল কোচ হিসেবে।