আন্তঃবেসরকারি বিশ্ববিদ্যালয় ফুটবলের সেমিতে নর্দার্ন, ইবাইস
বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে বৃহস্পতিবার আন্তঃবেসরকারি বিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে নর্দার্ন বিশ্ববিদ্যালয় এবং ইবাইস বিশ্ববিদ্যালয় নিজ নিজ খেলায় জয়ী হয়ে সেমিফাইনালে উঠেছে।
প্রথম ম্যাচে নর্দার্ন বিশ্ববিদ্যালয় আব্দুর রহমানের হ্যাটট্র্রিকের সুবাদে ৫-২ গোলে হারায় এশিয়া প্যাসিফিককে। এছাড়া মানিক ও রিয়াজ বিজয়ী দলের পক্ষে একটি করে গোল করেন। এশিয়া প্যাসিফিকের হয়ে দু’টি গোল করেন গালিব ও ফেরদৌস।
অপর ম্যাচে ইবাইস বিশ্ববিদ্যালয় ৩-১ গোলে ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়কে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে। বিজয়ী দলের বাশার দু’টি ও আনোয়ার একটি গোল করেন। অপরদিকে বিজিত দলের হয়ে একটি গোল পরিশোধ করেন নাবিল।
আমেরিকান ইন্টারন্যাশনাল ও এশিয়ান বিশ্ববিদ্যালয়ের মধ্যকার দিনের দ্বিতীয় ম্যাচ ভারী বৃষ্টিপাতের কারনে বাতিল হয়ে যায়। ম্যাচটি শুক্রবার অনুষ্ঠিত হবে। এই ম্যাচের বিজয়ী দল সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। এর আগে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় সেমিফাইনাল নিশ্চিত করে।
