কর্পোরেট ক্রিকেট লিগের উদ্বোধনী ম্যাচ খেলবে আরাফ অ্যাপারেলস ও ইপিলিয়ন গ্রুপ
গ্রামীন ফোন তৃতীয় কর্পোরেট ক্রিকেট লিগের উদ্বোধনী দিনের তিনটি ম্যাচের একটিতে আরাফ অ্যাপারেলস লড়বে ইপিলিয়ন গ্রুপের বিরুদ্ধে।
ম্যাচটি ৫ অক্টোবর ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
উদ্বোধনী দিনের বাকি দু’টি ম্যাচ হবে ফতুল্লা স্টেডিয়াম ও বিকেএসপিতে। তবে বৃহস্পতিবার লিগ কমিটির সদস্য সচিব আলী হোসেন সাংবাদিকদের জানান, ভেন্যু চুড়ান্ত হলেও দল চুড়ান্ত হয়নি।
এদিকে ঢাকার বাইরে তিনটি ভেন্যু খুলনা, বগুড়া ও চট্টগ্রামে খেলতে যাওয়ার আগে খেলোয়াড়রা তিনদিনের বিশ্রাম পাবেন। ঢাকার বাইরের প্রতিটি ভেন্যুতে পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হবে। এবারই প্রথমবারের মত কর্পোরেট ক্রিকেট লিগ ঢাকার বাইরে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
প্রথম রাউন্ডের ৩০টি ম্যাচ শেষ হবে ২২ অক্টোবর। ২৫ অক্টোবর দু’টি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে যথাক্রমে ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়াম ও ফতুল্লা ক্রিকেট স্টেডিয়ামে। ২৭ অক্টোবর ফাইনাল ম্যাচ হবে ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে।
