২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম বিভাগে নেমে যাওয়ার কারন খুঁজতে ওয়ান্ডারার্স ক্লাবের তদন্ত কমিটি

প্রিমিয়ার ডিভিশন থেকে প্রথম বিভাগে নেমে যাওয়ার কারন খুঁজে বের করতে ওয়ান্ডারার্স ক্লাব দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2005, 08:00 PM

Updated : 26 Apr 2022, 06:09 PM

মঙ্গলবার ক্লাবের নির্বাহী কমিটির সভায় এই তদন্ত কমিটি গঠনের ব্যাপারে সিদ্ধান্ত হয়।

তদন্ত কমিটির সদস্যরা হলেন, ক্লাবের সভাপতি মোহাম্মদ মোহন এবং ক্লাবের হকি বিষয়ক সম্পাদক মোহাম্মদ কামরুল ইসলাম কিসমত।

তদন্ত কমিটি ১৪ দিনের মধ্যে তাদের প্রতিবেদন দাখিল করবে।