শেখ রাসেল অনুর্ধ্ব ১৪ ফুটবল ফাইনালে হাজারীবাগ ও শ্যামপুর
শেখ রাসেল অনুর্ধ্ব ১৪ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হবে হাজারীবাগ ও শ্যামপুর থানা। আবাহনী মাঠে সোমবার টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে।
একই মাঠে বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে হাজারীবাগ থানা ২-০ গোলে মিরপুর থানাকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে। বিজয়ী দলের সাকিব ও জুম্মন একটি করে গোল করেন। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত রন হাজারীবাগ থানার জুম্মন।
বিরোধী দলীয় নেতা, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ফাইনাল খেলাশেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন।
