২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুল ফুটবলের ফাইনালে দোলাইরপাড় ও এমারত হোসেন উচ্চ বিদ্যালয়

গতবারের চ্যাম্পিয়ন দোলাইরপাড় উচ্চ বিদ্যালয় ও এমারত হোসেন উচ্চ বিদ্যালয় প্রাণ কোলা স্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে। ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ৪ অক্টোবর।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2005, 07:48 PM

Updated : 26 Apr 2022, 06:09 PM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বুধবার প্রথম সেমিফাইনালে এমারত হোসেন উচ্চ বিদ্যালয় ২-১ গোলে রায়েরবাজার উচ্চ বিদ্যালয়কে হারিয়ে ফাইনালে উঠে। বিজয়ী দলের শহীদ একাই দু’গোল করেন। রায়েরবাজারের আশরাফুল দলের পক্ষে একমাত্র গোলটি করেন। এমারত হোসেন বিদ্যালয়ের শহীদ ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।

দ্বিতীয় সেমিফাইনালে দোলাইরপাড় উচ্চ বিদ্যালয় টাইব্রেকারে ৪-২ গোলে হারায় রেসিডেন্সিয়াল মডেল কলেজকে। নির্ধারিত সময়ে ১-১ গোলে খেলা অমীমাংসিত থাকে। দোলাইরপাড় ম্যাচ জিতলেও সেরা খেলোয়াড়ের পুরস্কার লাভ করেন বিজিত দলের আফজাল হোসেন।