২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় হকির সেমিতে ঢাকা, রাজশাহী

এবিএস গ্রুপ জাতীয় হকি চ্যাম্পিয়নশীপের সেমিফাইনালে উঠেছে ঢাকা ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2005, 07:30 PM

Updated : 26 Apr 2022, 06:09 PM

মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে বুধবার ঢাকা ও রাজশাহী নিজ নিজ প্রতিপক্ষকে হারিয়ে সেমিফাইনালে উঠে যায়।

এদিকে বিমানবাহিনী ও বিকেএসপি দু’টি করে ম্যাচ হেরে যাওয়ায় সেনাবাহিনী ও ফরিদপুরেরও সেমিফাইনাল খেলা নিশ্চিত হয়ে গেছে।

দিনের প্রথম ম্যাচে ঢাকা জেলা ক্রীড়া সংস্থা ২-১ গোলে হারায় বিকেএসপিকে। বিজয়ী দলের রুবেল ও দিনার একটি করে এবং বিকেএসপির রিমন কুমার একটি গোল করেন।

দ্বিতীয় ম্যাচে রাজশাহী ৩-১ গোলে হারিয়েছে বিমানবাহিনীকে। রাজশাহীর আশরাফুল ইসলাম শিশু দু’টি এবং হোসনে মোবারক একটি গোল করেন। বিমানবাহিনীর হয়ে একটি গোল পরিশোধ করেন রাসেল।