২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়ান অনুর্ধ্ব ১৪ টেনিস সিরিজের বালিকা এককের ফাইনালে সিদোরা ও আদন্য

ইন্দোনেশিয়ার সিদোরা গ্রেস সারি ও ভারতের নাইক আদন্য শেলটেক এশিয়ান অনুর্ধ্ব ১৪ টেনিস সিরিজের বালিকা এককের ফাইনালে উন্নীত হয়েছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2005, 06:40 PM

Updated : 26 Apr 2022, 06:09 PM

বুধবার জাতীয় টেনিস কমপ্লেক্সে সেমিফাইনালে সিদোরা ও আদন্য নিজ নিজ প্রতিপক্ষকে হারিয়ে ফাইনালে উঠে যান।

প্রথম সেমিতে সিদোরা ৬-৪, ৭-৫ সেটে মালয়েশিয়ার থিরুমালাইশেলভাম নিসাকে হারান। দ্বিতীয় সেমিফাইনালে ভারতের আদন্য ৬-১, ৬-৩ সেটে হারান ইন্দোনেশিয়ার ফ্রেডরিকা নাদিয়াকে।

এদিকে বালক এককের সেমিফাইনালে উঠেছেন ইন্দোনেশিয়ার হুতারুক ফারুলিয়ান, ভারতের মঞ্জুয়া রোনাক, ফিলিপাইনের আকিয়ো সাই ও ভারতের আঠোর মান সিং।

বালক এককের কোয়ার্টারফাইনালে ফারুলিয়ান ৬-৪, ৬-০ সেটে ভারতের পারানতাপে সামীরকে, মঞ্জুয়া রোনাক ৬-২, ৬-২ সেটে স্বদেশী সীতারাম সুদানওয়াকে, আকিয়ো সাই ৬-১, ৬-৩ সেটে বাংলাদেশের ওমর ফারুককে এবং আঠোর মান সিং ৬-২, ৬-১ সেটে শ্রীলংকার ফার্নান্ডো অরবিন্দকে পরাজিত করেন।