২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিছুদিন বিশ্রাম নিতে চাই: গাঙ্গুলি

ভারতীয় কোচ গ্রেগ চ্যাপেল আর অধিনায়ক সৌরভ গাঙ্গুলির বিরোধের আপাতত অবসান ঘটেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2005, 06:30 PM

Updated : 26 Apr 2022, 06:09 PM

ক্রিকেট বোর্ড মঙ্গলবার দুই জনের হাত মিলিয়ে দিয়ে এ যাত্রায় ঝড় সামাল দিতে সক্ষম হয়েছে। জিম্বাবুয়ে সফর আর সফর পরবর্তী বিতর্কে ক্লান্ত গাঙ্গুলি বুধবার জানিয়েছেন, তিনি কিছুদিনের জন্য বিশ্রাম নিতে চান। পরবর্তী সিরিজগুলোর জন্য নিজেকে ফিট করে নিতেই তার এই বিশ্রাম চিন্তা।

মুম্বাইতে বোর্ড রিভিউ কমিটির সভায় যোগদান শেষে বুধবার কলকাতার এনএসসি বোস আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে গাঙ্গুলি সাংবাদিকদের বলেন, আমি এখন কিছুদিনের জন্য বিশ্রাম চাই।

নিজেকে এখন হালকা লাগছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মৃদুহেসে গাঙ্গুলি পাল্টা প্রশ্ন করেন, আমি কী এমন করেছি? সাংবাদিকদের সামনে অধিনায়কের কথা কম বলার কারণ হচ্ছে, কোচ এবং অন্যান্য খেলোয়াড়দের মিডিয়ার সামনে কথা বলায় বোর্ড অধিনায়কের কড়াকড়ি আরোপ।