নিস্তেলরয়ের শেষমুহূর্তের গোলে জয় পেল ম্যান ইউ
খেলা শেষ হওয়ার ছয় মিনিট আগে রুড ভ্যান নিস্তেলরয় গোল করলে বেনিফিকার বিরুদ্ধে ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড।
মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে মুখোমুখি হয় দুই দল।
রায়ান গিগস কর্নার থেকে বল উড়িয়ে দেন রিও ফার্ডিনান্ডকে। আর রিও’র কাছ থেকে বল পেয়ে জালে জড়িয়ে দিয়ে সমর্থকদের আনন্দে ভাসিয়ে দেন নিস্তেলরয়। এর আগে গিগস ৩৮ মিনিটে ফ্রিকিক থেকে গোল করে লিড এনে দেন ম্যান ইউকে। বিরতির পর অবশ্য বেনিফিকার সিমাও আরেকটি ফ্রিকিক থেকে গোল করে সমতা ফেরান। কিন্তু শেষ পর্যন্ত নিস্তেলরয়ের গোলে সমালোচকদের মুখ বন্ধ হয়ে যায়। পূর্ন পয়েন্ট নিয়ে ঘরে ফেরে রেড ডেভিলসরা।
