ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক হকি টুর্নামেন্টে থেকে রাশিয়ার নাম প্রত্যাহার
ভারতের রাজধানী নয়াদিল্লীতে ১ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে ইন্দিরা গান্ধী গোল্ড কাপ হকি টুর্নামেন্ট। আন্তর্জাতিক এ টুর্নামেন্টে ছয়টি দল অংশ নেওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে রাশিয়া নাম প্রত্যাহার করে নেওয়ায় দলের সংখ্যা কমে পাঁচ-এ দাঁড়িয়েছে।
আন্তর্জাতিক হকি ফেডারেশনের বিধিনিষেধ থাকার পরও রাশিয়া টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করলো। অংশগ্রহনকারী দলগুলোর মধ্যে প্রথমেই আসবে নিউজিল্যান্ড। তারা টুর্নামেন্টের ফাইনাল খেলার স্বপ্ন নিয়ে দিল্লী আসছে। তবে স্বাগতিক ভারত কোন অঘটন ঘটিয়ে ফেলতে পারে বলে আশংকাও করছে কিউইরা।
তাদের মতে, ভারত কিউইদের চেয়ে ভিন্ন ঢংয়ে হকি খেলে যা চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারে। কিন্ত সেজন্য নিউজিল্যান্ড প্রস্তুত বলে জানায়।
ইন্দিরা গান্ধী হকি টুর্নামেন্টে অংশগ্রহণকারী দেশগুলো হচ্ছে-ভারত, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইতালি ও মালয়েশিয়া।
