২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ আফ্রিকা সফরের পর আবারও বোর্ডের মুখোমুখি হতে হবে সৌরভকে

ভারতের কোচ এবং অধিনায়কের মধ্যে যে সংঘাত চলছে তা নিরসন এবং পর্যবেক্ষণের জন্য বিসিসিআই দক্ষিণ আফ্রিকার সাথে সিরিজ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে চায়। সৌরভকে এ জন্য এ আরো একটি পরীক্ষার মুখোমুখি হতে হবে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2005, 10:49 AM

Updated : 26 Apr 2022, 06:09 PM

শ্রীলঙ্কা এবং দক্ষিণ আফ্রিকায় মোট ১২টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে অংশ নেবে ভারত। এ সময় গাঙ্গুলি এবং কোচ গ্রেগ চ্যাপেলকে তাদের সমন্বয় ও সমঝোতার প্রমাণ দিতে হবে।

সাবেক ক্রিকেটার অরুণ লাল বলেন, কারও একে অপরের প্রতি ব্যক্তিগত আক্রোশ থাকা উচিত নয়। তাদের দুজনকেই দলের স্বার্থে কাজ করা উচিত। সাধারণত কোন মতবিরোধ থাকলে তা ড্রেসিং রুমেই ইতি টানা যেতে পারে। কিন্ত তা না করে তা মিডিয়াতে চলে আসা অনাকাঙ্খিত।

গত ২০ মাসে গাঙ্গুলির পারফরম্যান্স উল্লেখ করার মত খারাপ।

এ পর্যন্ত মাত্র চার জন ক্রিকেটার একদিনের ক্রিকেটে ১০ হাজার রান পূর্ণ করতে সক্ষম হয়েছে তাদের মধ্যে গাঙ্গুলি একজন। টেস্ট ক্রিকেটে জিম্বাবুয়ের বিপক্ষে সম্প্রতি সেঞ্চুরি এবং বাংলাদেশের সাথে দুটি অর্ধ শতরান করার পরও ২০০৪ থেকে এখন পর্যন্ত রানের গড় ৩৬ অতিক্রম করতে পারেনি।

আসলে প্রিন্স অব ক্যালকাটার দিন সবদিক দিয়েই এখন খারাপ যাচ্ছে। দলের ম্যানেজমেন্ট এবং মিডিয়ার তীক্ষ্ন নজরদারিতে রয়েছেন তিনি।