২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয় দিয়ে জাতীয় হকির সুপার সিক্সে যাত্রা শুরু করল সেনাবাহিনী ও ফরিদপুর

মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে মঙ্গলবার এবিএস গ্রুপ জাতীয় হকি চ্যাম্পিয়নশীপের সুপার সিক্সে নিজেদের প্রথম খেলায় জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ সেনাবাহিনী ও রানার্স আপ ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2005, 07:55 PM

Updated : 26 Apr 2022, 06:09 PM

সুপার সিক্সের প্রথম খেলায় বাংলাদেশ সেনাবাহিনী ৫-১ গোলে হারায় বিকেএসপিকে। বিজয়ী দল প্রথমার্ধে ৩-১ গোলে এগিয়ে ছিল। সেনাবাহিনীর সিরাজুল ইসলাম তিনটি এবং দীদার হোসেন দু’টি গোল করেন। বিকেএসপির হয়ে পেনাল্টি কর্নার থেকে একটি গোল পরিশোধ করেন রিমন কুমার।

দ্বিতীয় ম্যাচে গতবারের রানার্স আপ ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থা একমাত্র গোলে হারিয়েছে বিমানবাহিনীকে। প্রথমার্ধে বিজয়ী দল এক গোলেই এগিয়ে থাকে। ফরিদপুর জেলার পক্ষে ৩০ মিনিটে জয়সূচক গোলটি করেন জাতীয় দলের খেলোয়াড় মুসা মিয়া।