২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়ান অনুর্ধ্ব ১৪ টেনিস সিরিজের কোয়ার্টার ফাইনালে একমাত্র বাংলাদেশী ফারুক

শেলটেক এশিয়ান অনুর্ধ্ব ১৪ টেনিস সিরিজের কোয়ার্টার ফাইনালে বালক একক থেকে একমাত্র বাংলাদেশী হিসিবে নাম লিখিয়েছেন ওমর ফারুক।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2005, 07:49 PM

Updated : 26 Apr 2022, 06:09 PM

মঙ্গলবার জাতীয় টেনিস কমপ্লেক্সে ওমর ফারুক ছাড়া আরও সাতজন কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন।

বালক একক থেকে কোয়ার্টার ফাইনালে উন্নীত অন্য খেলোয়াড়রা হলেন-ভারতের পারানতাপে সমীর, মঞ্জু রোনাক, সীতারাম সুদানওয়া, আঠোর মান সিং, শ্রীলংকার ফার্নান্ডো অরবিন্দ, ইন্দোনেশিয়ার হিউতারুক ফারুলিয়ান এবং ফিলিপাইনের আকিয়ো সাই।

বালিকা এককে ইন্দোনেশিয়ার সিদোরা গ্রেস সারি, ফ্রেডরিকা নাদিয়া, মালয়েশিয়ার থিরুমালাশেলভাম নিসা এবং ভারতের নাকিয়া আদন্য নিজ নিজ খেলায় জয়ী হয়ে পরবর্তী রাউন্ডে উঠে গেছেন।