সৌরভ গাঙ্গুলির দাদুর মৃত্যু
ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সৌরভ গাঙ্গুলির দাদু শচ্চিদানন্দ চট্টোপাধ্যায় সোমবার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তিনি বেশ কিছুদিন ধরে অসুস্থ রয়েছেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।
সৌরভ শৈশবে দাদুর কাছ থেকেই ক্রিকেটের প্রাথমিক তালিম নিয়েছিলেন। ভারতীয় ক্রিকেট বোর্ডের পর্যালোচনা কমিটির নির্ধারিত বৈঠকে গাঙ্গুলিকে মঙ্গলবার মুম্বাই হাজির থাকার কথা।
