এশিয়ান অনুর্ধ্ব ১৪ টেনিস সিরিজের দ্বিতীয় রাউন্ডে ২০ খেলোয়াড়
জাতীয় টেনিস কমপ্লেক্সে সোমবার এশিয়ান অনুর্ধ্ব ১৪ টেনিস সিরিজের বালক ও বালিকা এককের সকল বাছাই খেলোয়াড় নিজ নিজ ম্যাচে জিতে দ্বিতীয় রাউন্ডে উন্নীত হয়েছে।
সোমবার সিরিজের প্রথম দিনে বালক এককের ১৬টি এবং বালিকা এককের চারটি ম্যাচ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং অস্ট্রেলিয়া ওপেন ডেভলপমেন্ট ফান্ড ও শেলটেকের যৌথ পৃষ্ঠপোষকতায় সিরিজের আয়োজন করা হয়েছে।
বালক এককে সুয়া উ সুয়ার বিরুদ্ধে ৬-২, ৬-৩ সেটের এক কষ্টার্জিত জয় পান দ্বিতীয় বাছাই ফার্নান্ডো অরবিন্দ। এছাড়া বাকিরা তাদের নিজ নিজ ম্যাচে হেসে খেলে জয় তুলে নেন।
বালক একক ইভেন্ট থেকে দ্বিতীয় রাউন্ডে উন্নীতরা হলেন-ইন্দোনেশিয়ার হিউতারুক ফারুলিয়ান, বাংলাদেশের সাইফ মীর আবু, আরিফ হোসেন, রফিকুল ইসলাম, জামিল ভুঁইয়া, ওমর ফারুক সানী, রেজমান আহসান এবং রেজওয়ান সাব্বির, ভারতের পারানতাপি সমীর, মনুজা রোনাক, সীতারাম সুদানবা, আর্য্যমান বড়ুয়া, আঠোর মানসিং, ফিলিপাইনের আকিয়ো সাই এবং শ্রীলংকার ফার্নান্ডো অরবিন্দ।
বালিকা একক ইভেন্ট থেকে দ্বিতীয় রাউন্ডে উন্নীতরা হলেন-বাংলাদেশের মা হেই চিং, কিবরিয়া জামান, তাসনুভা এবং সাদিয়া হোসেন।
