২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চ্যাপেলের ই-মেইল ফাঁস করার পেছনে ডালমিয়ার হাত রয়েছে : দুঙ্গারপুর

ভারতীয় ক্রিকেটে কোচ বনাম অধিনায়ক বিতর্কের আগুনে নতুন করে ঘি ঢেলে দিয়েছেন সাবেক বোর্ড সভাপতি রাজসিং দুঙ্গারপুর।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2005, 05:20 PM

Updated : 26 Apr 2022, 06:08 PM

বোর্ডের কাছে পাঠানো কোচ গ্রেগ চ্যাপেলের ই-মেইলটি ফাঁস করার পেছনে আরেক সাবেক সভাপতি জগমোহন ডালমিয়ার হাত রয়েছে বলে বোমাটি ফাটিয়েছেন দুঙ্গারপুর।

ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে পাঠানো ই-মেইলে কোচ চ্যাপেল অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে শারীরিক এবং মানসিকভাবে আনফিট বলে উল্লেখ করেন। মূলত কোচের এহেন বক্তব্যের কারনেই ভারতীয় ক্রিকেটে ঝড় বইতে শুরু করে। কোচ আর অধিনায়কের সম্পর্কে দেখা দেয় টানাপোড়েন।

দুঙ্গারপুর সোমবার সাংবাদিকদের জানান, গোপন ই-মেইলটি ফাঁস করে দেয়ার পেছনে ডালমিয়ার হাত রয়েছে শোনার পর আমি বাকরুদ্ধ হয়ে পড়েছি। তিনি বলেন, এসব কিছুই করা হচ্ছে অধিনায়ক গাঙ্গুলিকে রক্ষা করার জন্য। আর এ জন্য ডালমিয়াই দায়ী বলে জানান দুঙ্গারপুর।