অনুর্ধ্ব ১৯ ক্রিকেটে অস্ট্রেলিয়াকে হারিয়ে ভারতের সিরিজ জয়
বৃষ্টি বিঘ্নিত ম্যাচে এক দুর্দান্ত জয় পেয়েছে ভারত। ফলে এক ম্যাচ বাকি থাকতেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩-১-এতে সিরিজ জয়ের সম্মান অর্জন করে ভারত।
অস্ট্রেলিয়ার সাথে অনুর্ধ্ব-১৯ ক্রিকেট সিরিজের চতুর্থ ম্যাচে জয়ের জন্য ২১৩ রানের টার্গেটকে সামনে রেখে ব্যাট করতে নেমে ভারত ৫৯ রানে চারটি উইকেট হারিয়ে ফেলে।
কিন্ত পিযুস চাওলা ও মায়াঙ্ক তেহলান-এর পঞ্চম উইকেটে শক্তিশালী ব্যাটিং ভারতকে দৃঢ়তা দেয়। এই জুটির অবিচ্ছেদ্য সংগৃহীত ৯৫ রান ভারতের অবস্থানকে সুসংহত করে এবং অস্ট্রেলীয় বোলারদের ওপর চাপ সৃষ্টি করে।
ভারত ৩৩ ওভারে ১৫৪ রান করার পর ভারী বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হয়ে যায়। ডাকওর্য়াথ-লিউইস সমীকরণ অনুযায়ী নির্দিষ্ট ওভারে জয়ের জন্য প্রযোজন ছিল ১২৭। স্বভাবতই ম্যাচের ফলাফল নিয়ম অনুযায়ী ভারতের অনুকূলে চলে যায়।
